এই গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়ামসহ নানান পুষ্টিগুণ। এসব খাদ্য উপাদান শরীরে অতীব প্রয়োজনীয় হয়ে ওঠে যখন আপনার বয়স পৌঁছায় ৩০-এর কোঠায়। চিনির সেরা ও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খেজুরের গুড়ের জুড়ি মেলা ভার!
রক্তশূন্যতা রোধ: খেজুরের গুড়ে প্রচুর আয়রন থাকে, যা শরীরে রক্তশূন্যতা দূর করতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অত্যন্ত কার্যকরী।
হজমে সহায়ক: এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। ভারী খাবারের পর একটু গুড় খেলে খাবার দ্রুত হজম হয়।
দ্রুত এনার্জি বাড়ে: গুড় হলো প্রাকৃতিক শর্করার একটি ভালো উৎস, যা শরীরকে তাৎক্ষণিকভাবে সতেজ করে এবং ক্লান্তি দূর করে দ্রুত এনার্জি ফিরিয়ে দেয়।
এই খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়া। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: খেজুরের গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতের সময়ে ঠান্ডা-কাশি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: এতে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে।